দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় খাবার নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুকসি (আবুনি) (৫০)।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ওই ঘটনায় ছেলে শ্যামল তার মায়ের ওপর শাবল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন রুকসি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শ্যামল মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকাবাসী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
নেত্রকোনা সদর উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জে আই